ইত্তেফাক রিপোর্ট
বিটাক আইন-২০১৯ শীঘ্রই মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম। প্রতিমন্ত্রী বলেন, বিটাককে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে যাতে বিদেশে যন্ত্রপাতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য ব্যাপক প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। এজন্য বিটাকের মাধ্যমে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। বিটাকের মহাপরিচালক ড. মো: মফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বিটাকের কার্যক্রম উপস্থাপন করা হয়।
