নাটোরের বড়াইগ্রামে সদ্য তালাকপ্রাপ্ত স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে স্ত্রীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এ ঘটনা ঘটে। হতভাগ্য গৃহবধূ ঐ গ্রামের আনোয়ার হোসেন তাজেমের মেয়ে এবং উপজেলার আহম্মেদপুর এলাকার মৃত রাহাত আলীর ছেলে আবু তালেবের সাবেক স্ত্রী। এ ঘটনায় পুলিশ রাতেই উপজেলার মৌখাড়া এলাকা থেকে আবু তালেবকে আটক করে।
