প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২২:৩৩

গত ১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘মাইন্ড এইডে রোগী পাঠিয়ে ১০ লাখ টাকা নেন ডা. মামুন’  শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডা. মো. জোবায়ের মিয়া। তিনি প্রতিবাদলিপিতে বলেন, প্রতিবেদনের ভেতরের অংশে আমাকেও কমিশন নেওয়া চিকিত্সক হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি ঐ প্রতিবেদনে আমার নাম যুক্ত করায় তীব্র নিন্দা জানাই। আমিও পুলিশ অফিসার হত্যার বিচার চাই।