কাপাসিয়া উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৫৯

বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন করাকে কেন্দ্র করে গাজীপুর জেলা ও উপজেলা কৃষক লীগের দ্বন্দ্বের কারণে কাপাসিয়া উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিতসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক মো. আইন উদ্দিন ও সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলা কৃষক লীগের বর্তমান কমিটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর ভূমিকা পালন করে আসছে। এই কমিটির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।

তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন বলেছেন, সাংগঠনিক বিষয়ে জেলা কৃষক লীগের সঙ্গে সমন্বয় না করার কারণে উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।