রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল যুবলীগের

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরের স্ত্রী প্রয়াত শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। গতকাল মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে তার বিহেদী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এই দোয়া, মিলাদ ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের গত ১৬ নভেম্বর মারা যান। গতকাল দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, হাবিবুর রহমান পবন, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম-সম্পাদক বদিউল আলম বদি, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সহসভাপতি সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, হারুন অর রশিদ, কামাল উদ্দিন খান, মাহবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম খা, উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপশিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।