দূরশিখন পদ্ধতিতে সব বয়সের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সংযুক্ত করার দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখন দেশের সীমানা পেরিয়ে এশিয়ার নানা দেশে শুরু করা হয়েছে।
প্রথম পর্যায়ে যুগান্তকারী এ কার্যক্রমটি দক্ষিণ কোরিয়ার সিউল, সৌদি আরবের দাম্মাম, রিয়াদ, মক্কা, মদিনা এবং কাতারের দোহায় সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের সক্রিয় সহযোগিতায় এইচএসসি পর্যায়ে তিন বছর মেয়াদি বিএ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মধ্যে ২০২১ সালের জানুয়ারি হতে দোহায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ স্টাডি সেন্টারে এ প্রোগ্রামটি শুরু হবে। গাজীপুরের বাউবির মূল ক্যাম্পাস হতে শিক্ষকগণ জুম, ওয়েবিনার, ইমেইল-এ ক্লাস নেবেন। এ কোর্সের শিক্ষার্থীগণ অনলাইনে ভর্তি, ই-বুক, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এ শিক্ষা কার্যক্রমে সংযুক্ত থাকবেন।
