নিউ ইয়র্কে এ কেমন পার্টি!

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০০:১৬

নিউ ইয়র্কে করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে অনেকে। এজন্য করোনার বিস্তার রোধে কড়া নিষেধাজ্ঞা চলছে সেখানে। কিন্তু এর মধ্যেও থেমে নেই সেক্স পার্টি। গত রবিবার ৮০ জনের একটি সেক্স পার্টি ভন্ডুল করে দেয় নিউ ইয়র্ক পুলিশ। কুইন্সের অ্যাস্টোরিয়ায় এই পার্টিতে কারো মুখেই মাস্ক ছিল না। ছয় জনকে সরাসরি যৌন কাজে লিপ্ত অবস্থায় আটক করে পুলিশ। বিছানা থেকে কয়েক বাক্স কনডমও উদ্ধার করা হয়। সেখানে অবৈধভাবে আনা মদও পাওয়া গেছে। এই এলাকাটি হলুদ অঞ্চল নামে পরিচিত যেখানে ২৫ জনের বেশি জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধভাবে মদ রাখার দায়ে এবং কোভিড-১৯ নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। —বিজনেস ইনসাইডার