আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০০:১৭

আফগানিস্তানে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বামিয়ান শহরের একটি বাজারের কাছে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের খবর পাওয়া যায়। বোমাগুলো বাজারের কাছে রাস্তার পাশেই পুঁতে রাখা ছিল। বাজার করতে আসা লোকজন ঐ পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের মধ্যে ১২ জন বেসামরিক এবং দুই জন ট্রাফিক পুলিশ রয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। —আলজাজিরা