এবার উইঘুর মুসলিমকে 'আটকে নির্যাতন' সৌদির 

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১১:০৬

এবার দুই উইঘুর মুসলিমকে বন্দি করে নির্যাতনের অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। উইঘুর মুসলিম স্কলার হেমদুল্লাহ আব্দুয়েলি (৫২) এবং তার বন্ধু নুরমেমত রোজিকে মক্কায় গ্রেফতার করা হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) জানিয়েছে উইঘুর অ্যাক্টিভেস্ট আব্দুয়েলি আইয়ুপ।    

আব্দুয়েলি আইয়ুপের তথ্যমতে,রোজি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে তারা জেদ্দার বুরেইম্যান জেলে এবং 'বিপদে' আছেন।  

আরেক সূত্র এইচআরডব্লিউ'কে জানায়, স্কলার হেমদুল্লাহ আব্দুয়েলি গত ফেব্রুয়ারিতে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আসেন।  এরপর  স্থানীয় উইঘুর সম্প্রদায়ের মাঝে ভাষণ দেওয়ার পরই আত্মগোপনে যান। 

সূত্র আরো জানিয়েছে, ভাষণে তিনি শিনজিয়াংয়ে পরিস্থিতি নিয়ে উইঘুর এবং মুসলিমদের দোয়া করতে উৎসাহ করেন এবং অস্ত্রের মাধ্যমে চীনাদের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করেছেন।   

এর আগে স্কলার হেমদুল্লাহ আব্দুয়েলি মিডল ইস্ট আই'কে নভেম্বরের শুরুতে শঙ্কা প্রকাশ করে জানান,  চীন সৌদিকে অনুরোধ করেছে তাকে আটক করে সেদেশে পাঠাতে। 

এদিকে মানবাধিকার সংস্থা ঐ দুই উইঘুরকের অবস্থান প্রকাশ করার জন্য সৌদির প্রতি আহ্বান জানিয়েছে। 

ইত্তেফাক/এসআর