মিথ আইরিস

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:৩৮

 

গ্রিক পুরাণের রংধনুর দেবী এবং দেবতাদের সংবাদবাহিকা। পশ্চিম বায়ুর দেবতা জেফাইরাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। আইরিস জিউসপত্নী হেরার অত্যন্ত প্রিয়পাত্রী ছিলেন।

রোমান পুরাণে আকাশপথে আইরিসের যাত্রাকালে রংধনুর সৃষ্টি হয় বলে উল্লেখিত হয়েছে।

সূত্র : প্রতীচ্য পুরাণ/ফরহাদ খান