তা র কা ব চ ন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:৪৪

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা চালানো প্রসঙ্গে

 

প্রযোজক ও অভিনেতা সোহেল রানা

দর্শক টানতে হিন্দি সিনেমা চালানোর যে সিদ্ধান্ত এই সময়ে হল মালিকরা নিয়েছেন সেটা ভুল পদক্ষেপ। এখন তো এমনিতেই খারাপ সময়, যখন স্বাভাবিক সময় ছিল তখনও তো হল মালিকরা ভারতীয় ছবি এনে চালিয়েছেন, কই দর্শক কী হুমড়ি খেয়ে পড়েছে? করোনাকালে দর্শক সংকট কাটাতে হিন্দি সিনেমা এনে প্রেক্ষাগৃহ চালু রাখা আমার কাছে কোনো সুন্দর সমাধান মনে হয় না। দেশ আগে কোভিড মুক্ত হোক। তারপর সবাই বসে দেশের সিনেমা কী সিদ্ধান্ত নিলে ভালো হবে, শিল্পী-কলাকুশলীরা বাঁচতে পারবে, সিনেমা হল মালিকদের ভালো হবে সবাই মিলে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। অনেক দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার।