সরকারি নিয়ম অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকতে পারবেন না। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সরকারি চাকরিজীবীরা বছরের যে কোনো মাসেই বদলি হতে পারেন। বছরের মাঝখানে বদলি হলে চাকরিজীবীর শিক্ষার্থী ছেলেমেয়েদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে হয়। এতে শিক্ষার্থীরা বেশ বিপাকে পড়ে। বছরের যে কোনো সময় চাকরিজীবীরা বদলি হলে ছেলেমেয়েদের অপূরণীয় ক্ষতি হয়। তাই ডিসেম্বর মাসের শেষদিকে বদলি করা হলে শিক্ষার্থীদের এই সমস্যায় পড়তে হবে না। তাছাড়া চাকরিজীবীরাও ডিসেম্বর মাসে বদলির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তত করে নিতে পারবেন।
মো. মোশারফ হোসাইন
নকলা, শেরপুর
