রূপগঞ্জে আরএফএল কারখানায় আগুন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অবস্থিত আরএফএল কারখানায় গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে । খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা তন্ময় সাহা জানান, আগুনে ফার্নিচার তৈরির মেশিন, কাঁচামাল ও তৈরিকৃত আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়ারি করার প্রস্তুতি চলছে। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।