লালমনিরহাট প্রতিনিধি
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরলসভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সময়ের কাজ যথাসময়ে শেষ করতে হবে। সরকারি কাজে কোনো রকম অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখতে হবে।
বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো. শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ অন্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যক্ষ, গণ-প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
