কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দের আঞ্চলিক সড়কগুলোতে অবৈধ নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইকগুলো বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে। শিশুচালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সি মানুষ এসব যানবাহনের নিয়ন্ত্রণ করছে। যাদের অধিকাংশেরই নেই ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি প্রকোট শব্দ ও ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, এ সমস্ত যানবাহনের শব্দে মানুষের শ্রবণশক্তি হ্রাস পায়। অন্য দিকে যানবাহনের ধোঁয়ায় মানুষের শ্বাসকষ্ট হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, লাইসেন্সবিহীন সব যানবাহনের বিরুদ্ধে খুব শিগিগরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
