মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে দুই দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এসিলাহা পাইলট উচ্চবিদ্যালয়ের অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক কর্মকর্তা মো. বাকী বিল্লাহ, এসিলাহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার প্রমুখ। উপজেলার ২১ শিক্ষাপ্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে।
