পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবি উপজেলায় মাজরা পোকার আক্রমণে আখের ব্যাপক ক্ষতি হয়েছে। আখের গাছ ও পাতা শুকিয়ে মরে যাচ্ছে। এর মধ্যে উপজেলার বাগজানা, ধরঞ্জী ও আয়মা রসুলপুর ইউনিয়নের আখখেতে পোকার আক্রমণ বেশি। চাষি নুরুল ইসলাম ও নাজির জানান, অনেক ওষুধ প্রয়োগ করেও পোকার হাত থেকে আখ রক্ষা করতে পারেননি। জয়পুরহাট চিনিকলের পাঁচবিবি সাবজোন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, উপজেলায় ৮৫০ একর জমিতে আখের চাষ হয়েছে। এ বছর পোকার আক্রমণে আখের ফলনও একটু কম। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফর রহমান জানান, আখের জাত ভালো না হলে পোকার আক্রমণ বেড়ে যায়।
