মুজিববর্ষ উপলক্ষ্যে ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সভা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৯

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের নুর জাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু পরিষদের উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ আবুল বাসার বাদশা, ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সাইদুর রহমান সাব্বীর, জামিয়া-ই ফারুকীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গফ্ফার হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল কাদের খলিফা ও ভাণ্ডারিয়া পৌর যুবলীগের আহ্বায়ক ওয়ালিদ খান। এ সময় বিভিন্ন জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম উপস্থিত ছিলেন।