জীবননগরে মাস্ক না পরায় সাত জনকে জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৯

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা  

জীবননগরে বুধবার দুপুরে মাস্ক না পরায় সাত জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন, শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনার প্রাদুর্ভাব বাড়ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা অব্যাহত থাকবে।