নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বামনহাট এলাকা থেকে বুধবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রোহান মোল্যা (২০)। তবে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করতে পারেনি পুলিশ। সদর থানার ওসি (অপারেশন) শিমুল কুমার জানান, রোহানের বাবা চাঁন মিয়া মোল্যা তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে মঙ্গলবার রাতে সদর থানায় জিডি করেন। পুলিশ খোঁজাখুঁজি করতে গিয়ে বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বামনহাট মাঠে মিলন সিকদারের কৃষি জমিতে তার লাশ পায়। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইকারীরা রোহানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
