নাটোরে ৯ দফা দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৯

নাটোর প্রতিনিধি

নাটোরে চিনিকল বিক্রির পাঁয়তারা বন্ধ, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে তারা দ্রুত চিনিকল চালু করে আখচাষিদের আখ কেনার ব্যবস্থাসহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দাবি জানায়। এসময় বক্তব্য রাখেন শ্রমিকনেতা মিজানুর রহমান, আব্দুর রশিদ, সাইফুর রহমানসহ অন্যরা।