প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের,  প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের সভাপতি মো. তোফায়েল আহমেদসহ আইসিটি সেলের কর্মকর্তারা।