বড়লেখায় মাস্ক না পরায় জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫০

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা    

মাস্ক না পরায় মৌলভীবাজারের বড়লেখায় ১৭ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। তিনি জানান, উপজেলায় মাস্ক না পরে ঘোরাফেরার অপরাধে ১৭টি মামলায় এসব জরিমানা করা হয়। এ সময় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়।