ঘোড়াঘাটে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫০

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

নানা অনিয়মের অভিযোগে ঘোড়াঘাট উপজেলায় সাত ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল ইসলাম। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল ইসলাম জানান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা আদায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।