ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জেসিয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫১

 

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুটধারী মডেল জেসিয়া ইসলাম। প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। দেশের বাজারে আসার অপেক্ষায় থাকা ইনফিনিক্স হট ১০ এর ক্যাম্পেইনে দেখা যাবে তাকে। এরই মধ্যে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যস্ত সময় কাটানো জনপ্রিয় এই তারকা ক্যাম্পেইনের ফটোশ্যুটের কাজ শেষ করেছেন বলে জানা গেছে। মডেল জেসিয়া ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত এবং জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করায় ইনফিনিক্স বাংলাদেশকে অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষরের পর ফটোশ্যুটের কাজ করেছি। সেই ছবিগুলো ক্যাম্পেইনে ব্যবহার হবে। এ ছাড়াও ডিসেম্বরে দেশের বাজারে আসতে যাওয়া ইনফিনিক্স হট ১০ ফোনটিতে থাকবে নানা ধরনের চমক। এটি ক্রেতাবান্ধব হবে বলে মনে করছি।’—প্রেস বিজ্ঞপ্তি