রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এমএনএ শামছুল হুদা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫৪

বীর মুক্তিযোদ্ধা, ৭০-এর নির্বাচনে গফরগাঁও-ভালুকা আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় গণপরিষদ সদস্য (এমএনএ) অধ্যাপক শামছুল হুদার মরদেহ বুধবার বাদজোহর জানাজা শেষে শহীদ নগর দরবার শরিফ কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহীদনগর নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক শামছুল হুদার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।