উইন্ডিজের বিপক্ষে নেই গ্র্যান্ডহোম-প্যাটেল

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫৬

চোট কাটিয়ে সময়মতো ফিট হতে না পারায় উইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। একই কারণে স্পিনার এজাজ প্যাটেল খেলতে পারবেন না প্রথম টেস্টে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে ক্যারিবিয়দের বিপক্ষে নিউজিল্যান্ড খেলবে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট। সিরিজের জন্য গত ১৭ নভেম্বর দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এই দুই জন ছিলেন কেবল টেস্ট দলে। তবে গতকাল বুধবার ডান পায়ের চোটে গ্র্যান্ডহোমের ছিটকে পড়ার কথা বুধবার জানায় নিউজিল্যান্ড ক্রিকেট। তার পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। আর প্যাটেলের জায়গায় মিচেল স্যান্টনারকে ডেকেছে তারা। আগামীকাল শুরু হবে দুই দলের সিরিজ। পরের দুই টি-টোয়েন্টি রবি ও সোমবার। দুই টেস্টের সিরিজের প্রথমটি ৩ ডিসেম্বর, পরেরটি ১১ ডিসেম্বর শুরু হবে।