জার্মানির বার্লিনে চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের কার্যালটের গেটে একটি গাড়ি ধাক্কা মেরেছে। পরে ঐ গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটির দুই পাশে সাদা রঙে লেখা আছে, ‘বিশ্বায়নের রাজনীতি বন্ধ করুন।’ গাড়ির ধাক্কায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অ্যাঙ্গেলা মার্কেল ঐ সময় কার্যালয়ে ছিলেন কিনা, তাও জানা যায়নি। ঘটনার পরই সেখানে পুলিশ এবং দমকল বাহিনীকে দেখা যায়। গাড়ির চালককে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। বার্লিনের পুলিশ এক টুইটার বার্তায় জানিয়েছে, চালক ইচ্ছাকৃতভাবে গেটে ধাক্কা দিয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।—রয়টার্স
