১৩ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:৪৩

বিশ্বের প্রভাবশালী মুসলিম দেশগুলোকে ভিসা প্রদান স্থগিত করে দিয়েছে আরব আমিরাত। ইসরাইলকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করল মধ্যপ্রাচ্যের এই দেশটি।

রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, তুরস্ক, ইরান, পাকিস্তান, আলজেরিয়া, ইরাক, লেবানন, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, তিউনিশিয়া ও কেনিয়ার নাগরিকদের আর নতুন ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। দেশটির অভিবাসনসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্স জানায়, ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। আরব আমিরাত কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি।  দেশটির আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।