টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফ সড়কে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে। বুধবার দুপুরে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ-কক্সবাজার সড়কের বরইতলী নামক স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ইয়াবার পুটলা ও সিএনজিসহ চালক নুর আহমদকে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদক, সিএনজিসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাব, টেকনাফ ক্যাম্প কমান্ডার এএসপি শাহ আলম।
