ফল পরিবর্তনে সমর্থকদের কাজ করতে হবে: ট্রাম্প

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:২২

মার্কিন নির্বাচনের ফল পরিবর্তনের জন্য সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধববার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় রিপাবলিকান সমর্থকদের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান ট্রাম্প । 

এ সময়  ট্রাম্প আবারো দাবি করেন যে এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে।

যদিও কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনী কারচুপির মামলায় ইতোমধ্যেই হেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইত্তেফাক/এআর