ভারতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ 

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:৩০

করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিতের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে ভারত। 

বৃহস্পতিবার এনডিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক ঘোষণায় আন্তর্জাতিক যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধের সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছে।

আরো পড়ুন : ১৩টি দেশের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত 

তবে, কার্গো ও ডিজিসিএর বিশেষ অনুমোদনপ্রাপ্ত ফ্লাইটগুলো এই বিধি-নিষেধের আওতায় পড়বে না। এয়ার বাবল চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে বিশেষ বিমান চলাচল সেবা চালু থাকবে বলেও ঘোষণায় বলা হয়েছে।
 

ইত্তেফাক/ইউবি