বিকাশে দেওয়া যাচ্ছে ২৬টি কোম্পানির ইনসিওরেন্স প্রিমিয়াম

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:১৫

ঘরে বসেই যে কোনো সময় যে কোনো স্থান থেকে দেশের শীর্ষ ২৫টি কোম্পানির ইনসিওরেন্সের প্রিমিয়াম বাড়তি কোনো খরচ ছাড়াই বিকাশে পরিশোধ করতে পারছেন গ্রাহক। আবার বাত্সরিক মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে পছন্দ অনুযায়ী বিভিন্ন পরিমাণ প্রিমিয়াম দিয়ে বিকাশ অ্যাপ থেকেই বিভিন্ন মেয়াদি স্বাস্থ্য এবং জীবন বিমা পলিসি নেওয়ার সুযোগও রয়েছে।

কোম্পানিভেদে বিকাশের পে-বিল অপশন থেকে মার্চেন্ট নম্বর সিলেক্ট করে অথবা সরাসরি পেমেন্ট অপশন থেকে অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে থেকে প্রিমিয়াম জমা দেওয়ার সুযোগ রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি