বঙ্গবন্ধু টি-২০ কাপ দেখতে গত বুধবারই ঢাকায় এসেছে বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকা থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে এসেছিলেন তিনি। বুধবার সকালে ঢাকায় নেমে আরেকবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন টাইগারদের হেড কোচ। সেখানেও নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। তাই কাল বিলম্ব না করে গতকাল মিরপুর স্টেডিয়ামে এসে হাজির হন এই প্রোটিয়া কোচ। খুলনা-রাজশাহী ম্যাচের সময় মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে ডমিঙ্গোকে। মাহমুদউল্লাহ, সাকিবদের বিরুদ্ধে নাজমুল শান্তদের জয়টা দেখেছেন তিনি। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতেই এসেছেন তিনি। যদিও জাতীয় দলের অন্য বিদেশি কোচরা ফিরেননি।
