তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। গত বছর আলুর ভালো ফলনের সঙ্গে দাম ভালো পাওয়ায় এ বছরও কৃষকরা আগাম আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষক হুমায়ুন কবীর জানান, তিনি ৭৫ শতক জমিতে আলু লাগিয়েছেন। ৮০ থেকে ৯০ দিনের মধ্যে এসব আলু উঠবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৫ হাজার ৫৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
