ঈশ্বরদীতে শীতের শুরুতেই রাস্তার দুই পাশে পিঠা বিক্রির ধুম পড়ে গেছে। বুধবার রাতে ঈশ্বরদী পৌর মার্কেটের সামনেসহ অন্তত ২০টি স্থানে পিঠা বিক্রি করতে দেখা গেছে। রাস্তার দুই পাশে পিঠা বানিয়ে বিক্রি হচ্ছে। ফুটপাতে হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাদেও কমতি নেই। শুঁটকি, মরিচ, বাদাম, সরষে, ধনেপাতা হরেক রকমের ভর্তা দিয়ে বিক্রি হচ্ছে এই পিঠা। পিঠা বিক্রেতা শাজাহান জানালেন, শীত আরো বেশি পড়লে পাটিসাপটা, পুলিপিঠা বানাবেন। খেজুরের রস পাওয়া গেলে রসপিঠাও বানানো হবে। সজিব নামের এক যুবক পিঠা খেতে খেতে বলেন, বাড়িতে বানানোর চেয়ে কিনে খাওয়াই ভালো।
