আমনের ভালো দামে খুশি কৃষক

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৩২

উপজেলায় এবার আমন ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে ধান উত্পাদনে ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। উত্পাদন হয়েছে ১৪-১৬ মণ। বর্তমানে প্রতি মণ ধান ১১৫০-১২০০ টাকা বিক্রি হচ্ছে। এতে বিঘাপ্রতি কৃষক ৪-৬ হাজার টাকা লাভ করছে। কুসুম্বী গ্রামের কৃষক আলিমুদ্দিন জানান, এবার ফলন কিছুটা কম হলেও ধানের দাম ভালো। উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানান, আগামী দিনেও যদি এরকম দাম পাওয়া যায় তবে কৃষকরা ধান চাষে আরো আগ্রহী হয়ে উঠবে।