সুন্দরবনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে রাস পূর্ণিমা উত্সব। চলতি মাসের ২৮-৩০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পুণ্য স্নান উত্সব অনুষ্ঠিত হবে। আর এ উত্সবকে কেন্দ্র করে কতিপয় শিকারিরা হরিণ শিকার করে থাকে। এ বছরও হরিণ শিকারের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। সুন্দরবনের পশ্চিম বিভাগের ডিএফও আবু নাসের মহসিন হোসেন বলেন, আমরা অন্যবারের তুলনায় রাস উত্সবের সব আয়োজন ছোট আকারে করতে যাচ্ছি। খুলনা জেলার অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান জানান, হরিণ শিকার রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
