সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি এলাকায় যমুনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ফলে বৃদ্ধি পেয়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙন। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ চেয়ে এলাকাবাসীর পক্ষে রূপসী গ্রামের রুবেল ভুঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, এলাকাবাসীর সঙ্গে এখন বালু দস্যুদের মুখোমুখি অবস্থা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানান, আমাদের উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
