পাইকগাছায় জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর পুরস্কার ঘোষণায় এলাকায় এ ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার লস্কর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন আব্দুল্লাহ নামে এক শিশুর জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে তার হাতে হাতে পুরস্কারসহ জন্ম সনদ তুলে দেন। ইউনিয়ন পরিষদ সচিব মো. ফারুক হোসেন জানান, গত সাত দিনে ২১ জন শিশুর জন্মনিবন্ধন করে তাদের অভিভাবকরা পুরস্কার গ্রহণ করেছেন।
