সেনবাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৭ মামলায় ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সেনবাগ পৌরশহরের বিভিন্ন দোকানপাট, রাস্তাঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
