পাইকগাছায় বৃহস্পতিবার মাস্ক না পরায় ওষুধ ব্যবসায়ীসহ দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওষুধ ব্যবসায়ীকে ২ হাজার ও অপর এব ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
