মৌলভীবাজারে মাস্ক সপ্তাহ শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৩৭

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ‘মাস্ক সপ্তাহ’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌমুহনা এলাকায় র্যালি শেষে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে উত্কণ্ঠা, ভয় শেষ না হতেই সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের কথা উঠছে। কেবল পশ্চিমা দেশেই নয়, বাংলাদেশেও দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক প্রমুখ।