ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি নাটোরে নারী ও কন্যা শিশু ধর্ষণ সহিংসতার বিরুদ্ধে প্রশাসন, পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখা। বৃহস্পতিবার শহরের ওপর বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নাটোর মহিলা পরিষদের সভাপতি দিলারা বেগম পারুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ কমলগঞ্জ এ সভার আয়োজন করে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান।
কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
ফেনী প্রতিনিধি ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে ও ফসলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম উদ্বোধনে আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তোফায়েল আহম্মদ চৌধুরী প্রমুখ।
মনোহরগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভা
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন নীলকান্ত সরকারি কলেজ মাঠে মৈশাতুয়া ইউনিয়ন আওয়ামী লীগের এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
আমন ধান ক্রয়ে লটারির ড্র সম্পন্ন
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে উপজেলা খাদ্যশস্য সংরক্ষণ ও মনিটরিং কমিটির চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ক্রয়ের লক্ষ্যে চাষিদের লটারির ড্র সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সম্মেলন কক্ষে উপজেলার ৯টি ইউপি ও পৌরসভার ১ হাজার ১০৬ জন চাষি বাছাইয়ের লটারি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
সাইকেল বিতরণ ও মতবিনিময় সভা
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা হাতিয়ায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ, ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধার অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুত্ফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার প্রমুখ।
ভোক্তাঅধিকার আইন বাস্তবায়নে সেমিনার
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া ঐ কার্যক্রম বৃহস্পতিবার নাসিরনগর উজেলার ১৩টি ইউনিয়নের ১০০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। নাসিরনগর লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ঐ সেলাই মেশিন বিতরণ করা হয়।
রাণীনগরে অভিজ্ঞতা বিনিময় সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক নারীর অংশগ্রহণ এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম।
