বাংলাদেশে বর্তমানে প্রায় সব জায়গায় বিদ্যুত্ আছে। কিন্তু বৈদ্যুতিক লাইনগুলোতে দেওয়া নেই প্লাস্টিক। যার ফলে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। আবার গ্রামের ভেতর দিয়ে যে বৈদ্যুতিক লাইন নেওয়া হয়েছে, তার জন্যও প্লাস্টিকে মোড়ানো লাইন ব্যবহার করা হয়নি। যার ফলে হালকা ঝড়-বাতাসে গাছের ডালপালা ভেঙে লাইনে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে। বৈদ্যুতিক লাইনে প্লাস্টিক না দেওয়ায় অনেক পাখিও বৈদ্যুতিক শকে মারা যায়। কিছু দিন পরপর এই দুর্ঘটনা এড়াতে বিদ্যুত্ কর্তৃপক্ষ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটতে লোক পাঠান। এতে করে দুর্ঘটনা কিছুটা এড়াতে পারলেও মফস্সলের মানুষের অনেক ক্ষতি হয়। গাছ কেটে ফেলায় তারা ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে। এই ক্ষতি এড়াতে মফস্সলের বৈদ্যুতিক লাইনগুলোতে প্লাস্টিক মোড়ানো জরুরি। দুর্ঘটনাও কমে আসত এতে।
ইমতিয়াজ হাসান রিফাত
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
