নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক জনবলকাঠামো ও এম.পি.ও, নীতিমালা-২০১৮ অনুযায়ী ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: ইকড়ি, উপজেলা: ভাণ্ডারিয়া, জেলা: পিরোজপুর এর জন্য শূন্যপদে একজন প্রধানশিক্ষক (ইংরেজীতে পারদর্শী) ও একজন নৈশপ্রহরী এবং বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে একজন এমএলএসএস (পিয়ন) আবশ্যক। প্রধান শিক্ষক এর জন্য আবেদনের সঙ্গে নিজ কর্মস্থলের অনাপত্তি সনদ অবশ্যই জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীগণকে ১০০০/- (এক হাজার) টাকা নগদ (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি সভাপতি বরাবরে স্কুল চলাকালীন সময় আবেদন পৌঁছাতে হবে।—সভাপতি, ০১৭২২-৮৮৮৬৬৩। সিএম-৭৯৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক শিমুলিয়া এস.পি. হাইস্কুল, পোষ্ট-শিমুলিয়া, আশুলিয়া, সাভার, ঢাকার জন্য একজন আয়া আবশ্যক। পূর্বের আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে মোবাইল নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। —প্রধান শিক্ষক। সিএম-৭৯৯
নিয়োগ বিজ্ঞপ্তি: প্যাথলজী টেকনোলজিষ্ট ২ জন। যোগাযোগ: এশিয়া জেনারেল হাসপাতাল, দোলাইরপাড় বাসষ্ট্যান্ড, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা। মোবাইল: ০১৭১২৭৯০৩৪২, ০১৬৮০০৯৬১২৩। সিএম-৮০০
নিয়োগ বিজ্ঞপ্তি: শ্যামপুর বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪ এ নিম্নলিখিত শূন্যপদে বিধিমোতাবেক কর্মচারী নিয়োগ প্রদান করা হবে। (১) সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার-১ (এক) জন। (২) ল্যাব সহকারী-২ (দুই) জন (আইসিটিসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ)। (৩) ৪র্থ শ্রেণীর কর্মচারী-১ (এক) জন। আগ্রহী প্রার্থীকে জনতা ব্যাংক শ্যামপুর শাখা ঢাকার অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ১০০০/- টাকা এবং ৩ নং এর জন্য ৫০০/- টাকা, পে-অর্ডার/ডিডিসহ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, NID ও দুই কপি ছবিসহ আগামী ১২.১২.২০২০ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হলো। উক্ত তারিখেই নিয়োগের নিমিত্তে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের কোনো টিএ/ডিএ দেয়া হবে না।—অধ্যক্ষ। সিএম-৮০১
নিয়োগ বিজ্ঞপ্তি: ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ১০/বি, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০-এ ২০১৮-এর জনবল কাঠামো মোতাবেক শূন্যপদে একজন করে নৈশ প্রহরী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ২০ ডিসেম্বর, ২০২০ইং তারিখের মধ্যে ৫০০ (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। সিকে-১৫৯৭
