শিগিগরই ভুয়া অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা :তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:০২

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শিগিগরই ভুয়া অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির অনলাইন জার্নাল ‘রিপোর্টার্স ভয়েস’ উদ্বোধন ও ডিআরইউ সদস্য লেখক সম্মাননা ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এ সময় বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, যেসব অনলাইন গুজবের সঙ্গে যুক্ত, সমাজে অস্থিরতা তৈরি করে, সেগুলোর ব্যাপারে আমরা আগামী বছর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করব।’

ডিআরইউ জার্নাল রিপোর্টার্স ভয়েস উদ্বোধনের পর ৩০ সাংবাদিকের হাতে ডিআরইউ সদস্য লেখক সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে ডিআরইউ নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি ফিতা কেটে ডিআরইউ মোটরসাইকেল ছাউনি উদ্বোধন করেন।