গুলশানের নর্দা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় হূদয় হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মহিবুল্লাহ বলেন, হূদয় লেগুনার পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশ দিয়ে এসে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে।
হূদয়ের বাবা জামাল হোসেন বলেন, তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। নিহত হূদয় বর্তমানে উত্তর মুগদায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
