বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জমির নাম জারি ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন তিনি। সেই মোতাবেক গত ৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ খায়ের ও আলী আকবরের জমির নাম জারি সম্পন্ন করে তাদের হাতে তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এছাড়া তিনি অফিসে আগত বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাতের জন্য একটি চেয়ার সংরক্ষিত রেখেছেন। তার এ উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মনে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট সব অফিসে প্রেরণ করেন।
