শ্যামপুরে যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টায় গ্রেফতার ৩

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:০৬

রাজধানীর শ্যামপুরের এস আহাম্মেদ ফিলিং স্টেশনে যুবক রিয়াদ হোসেনকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাহমুদুল হাসান ইমন, মো. ফাহাদ আহাম্মেদ পাভেল ও মো. শহিদুল ইসলাম রনি। ভুক্তভোগী রিয়াদ এস আহাম্মেদ ফিলিং স্টেশনের নজেল অপারেটর। আর গ্রেফতারকৃতরা রিয়াদের সহকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।